Web Analytics
শুক্রবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৩৬ মেইন পিলারের কাছে ১৩৫/৭ এস কাঁটাতারের গেট দিয়ে তাদের পাঠানোর চেষ্টা করে। ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার ঘটনাটি নিশ্চিত করেছেন। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ আবারও তাদের কাটাতারের ওপারে ফিরিয়ে নেয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাতের কোনো এক সময় দুই পুরুষ ও এক নারীকে বাংলাদেশ অভিমুখে পাঠানো হয়েছিল। পরে ভোরে সীমান্ত শূন্যরেখায় দেখা গেলে প্রতিরোধের মুখে তারা নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেয়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়। তাদের পরিচয় জানা যায়নি এবং এ বিষয়ে বিজিবি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

অন্যদিকে, কাজীপুর-শেওড়াতলা সীমান্ত দিয়েও ভোরে দুইজনকে পুশইনের খবর পাওয়া গেছে, তবে এ ঘটনাতেও বিজিবি কোনো মন্তব্য করেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।