Web Analytics
শনিবারের সাধারণ নির্বাচনে নিউজিল্যান্ডের কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রাথমিক ফলাফলে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের মধ্যডানপন্থি ন্যাশনাল পার্টি ৪২ আসন নিয়ে এগিয়ে থাকলেও এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১৯ আসন পিছিয়ে রয়েছে। ক্রিস হিপকিন্সের নেতৃত্বাধীন লেবার পার্টি পেয়েছে ৩৬ আসন এবং পরাজয় স্বীকার করেনি।

ন্যাশনালের সম্ভাব্য জোটসঙ্গী অ্যাক্ট পার্টি ১৩টি এবং নিউ জিল্যান্ড ফার্স্ট ১২টি আসন পেয়েছে। এই দুই দলের সঙ্গে সমঝোতা হলে ন্যাশনাল নেতৃত্বাধীন জোট বামপন্থি দলগুলোর জোটের চেয়ে সামান্য এগিয়ে থাকতে পারে, তবে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। গ্রিন পার্টি ১৬টি, অপারচুনিটি পার্টি সাতটি এবং তে পাতি মাওরি পাঁচটি আসন পেয়েছে। ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষে দুই প্রধান দলের সম্মিলিত ভোটের হার প্রায় ৬০ শতাংশে নেমেছে।

লাক্সন বলেছেন, চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত তাঁর সরকার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবে এবং এরপর অর্থবহ আলোচনা সম্ভব হবে। নির্বাচন কমিশন বিশেষ ভোট গণনা শেষে ২৭ নভেম্বর আনুষ্ঠানিক ফল প্রকাশ করবে। নির্বাচন আইন বিশেষজ্ঞ অ্যান্ড্রু গেডিসের মতে, অপারচুনিটি পার্টি সরকার গঠনে নির্ণায়ক বা ‘ওয়াইল্ডকার্ড’ ভূমিকা নিতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।