ইরানের বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম স্থগিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ বলেছেন যে চলমান সংঘাতের কারণে মস্কো নির্মিত এই কেন্দ্রটি হুমকির মুখে রয়েছে। সেখানে কর্মরত ৬০০ জনেরও বেশি রুশ কর্মী ধীরে ধীরে ইরান ত্যাগ করছেন।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পরপরই প্রায় ১০০ কর্মীকে বুশেহর কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য বড় হামলার আশঙ্কায় এখন কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকিপূর্ণ অবস্থাকে আরও স্পষ্ট করে তুলেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।