Web Analytics
ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে চলেছেন, যার মোট সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে টেসলার প্রধান নির্বাহী হিসেবে তার শেয়ার ও অপশনের মূল্য ২৭ হাজার ৩০০ কোটি ডলার। আগামী সপ্তাহে তার রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন হলে তার সম্পদে আরও ৮৪ হাজার ১০০ কোটি ডলার যুক্ত হতে পারে। আইপিওতে স্পেসএক্সের বাজারমূল্য ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার কোটি ডলার, যার প্রায় অর্ধেকের মালিক মাস্ক। ফলে টেসলা ও স্পেসএক্স মিলিয়ে তার মোট সম্পদ দাঁড়াতে পারে ১ লাখ ১১ হাজার কোটি ডলারে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের সম্পদ মূলত শেয়ারের মূল্যের ওপর নির্ভরশীল, নগদ অর্থ নয়। বিনিয়োগকারীরা তার কোম্পানিগুলোকে কীভাবে মূল্যায়ন করেন, তার ওপরই এই সম্পদের স্থায়িত্ব নির্ভর করবে। প্রতিবেদনে তুলনা হিসেবে বলা হয়েছে, বিশ্বের মাত্র ২০টি দেশের অর্থনীতি মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়ে বড়। বিশ্বের শীর্ষ ৫০টি ক্রীড়া দলের সম্মিলিত মূল্যও তার সম্ভাব্য সম্পদের এক-তৃতীয়াংশ মাত্র।

স্পেসএক্সের আইপিও পরিকল্পনা সফল হলে মাস্কের সম্পদ বৈশ্বিক অর্থনৈতিক মানদণ্ডকেও ছাড়িয়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।