Web Analytics
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন, খুব শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে, যা ঢাকায় শুরু হবে। বুধবার রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনা।

মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনের সময় পুলিশ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও এখন তা জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুলিশকে আইনানুগভাবে পরিচালনা, জবাবদিহিতা বজায় রাখা এবং ‘চেইন অব কমান্ড’ অনুসরণে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার যানজট নিরসনে ডিএমপি কমিশনারকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণসহ করণীয় সুপারিশ দেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।