Web Analytics
সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশজুড়ে ডাকা ধর্মঘটে এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীরাও অংশ নেওয়ায় সোমবার বেলজিয়ামের প্রায় সব ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির আকাশসীমা ও বিমানবন্দরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারী সংস্থা স্কাইস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ জিএমটি সময় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক সেবা চালু রাখা সম্ভব হবে না।

স্কাইস বলেছে, প্রত্যাশিত জনবল দিয়ে এ সময়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা যাবে না। তাই সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। তবে জরুরি পরিস্থিতি এবং নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় ফ্লাইটে সীমিত সেবা চালু থাকবে। রায়ানএয়ারের গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রাসেলস-শার্লেরোয়া বিমানবন্দর জানিয়েছে, এতে সারাদেশের বিমানবন্দরে পুরো দিন বিমান চলাচল বন্ধ হতে পারে এবং হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।

ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সেখানে ছেড়ে যাওয়া ও অবতরণকারী অধিকাংশ ফ্লাইট বাতিল করতে হবে। প্রায় ২৫টি বিমান সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন জানিয়েছে, গত ১১ মাসে বেলজিয়ামের আকাশসীমায় এটি ১১তম ধর্মঘট। শ্রমিক সংগঠনগুলো ব্রাসেলসে বড় বিক্ষোভের পরিকল্পনাও করেছে; এতে গণপরিবহন, স্কুল, সরকারি দপ্তর ও বর্জ্য সংগ্রহ ব্যাহত হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।