Web Analytics
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় সরকার দুটি তদন্ত কমিটি গঠন করেছে। নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম তদারকি করে এই তথ্য জানান। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে বিকেল ৫টা ৪০ মিনিটে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রাত ১টা পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ।

রাজিব আহসান জানান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দিনের আলোয় আরও বিস্তৃত এলাকায় তল্লাশি চালানো হবে। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।