Web Analytics
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভাবনা নস্যাৎ করতে ইউরোপীয় দেশগুলো ‘সবকিছু করছে’। শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

লাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে ‘পুষ্ট’ করছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বেসামরিক মানুষ ও অবকাঠামোয় হামলা চালাতে কিয়েভকে সহায়তা করছে। তাঁর মতে, পশ্চিমারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায়। তবে এই আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত যুদ্ধ উসকে দেওয়া পক্ষগুলোকে কৌশলগত অচলাবস্থার দিকে নিয়ে যাবে।

মধ্যপ্রাচ্য নিয়ে লাভরভ বলেন, জাতিসংঘের অসংখ্য সিদ্ধান্তের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করে অঞ্চলটির ‘মূল সমস্যা’ সমাধানের সময় এসেছে। তিনি যুক্তরাষ্ট্রকে সাবেক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শক্তি প্রয়োগে হত্যাকে অগ্রহণযোগ্য বলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থা গঠনে চীনের উদ্যোগে মস্কোর সমর্থনের কথাও জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।