Web Analytics
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়ন সদস্যদের জন্য নেওয়া খাবার পথে ছিনিয়ে নেওয়া হয় এবং পরে ঘটনাটি বিকৃতভাবে প্রচার করা হয়। কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

বাহিনীর ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে, ভয়ভীতি দেখায় এবং খাবার ছিনিয়ে নেয়। পরে তারা খাবার বহনের ভিডিও ধারণ করে এটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করে বলে দাবি করা হয়েছে।

বাহিনী বলেছে, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ধরনের প্রচারকে তারা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। বৃহস্পতিবার সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাচাইবিহীন তথ্য প্রচার এড়িয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।