Web Analytics
ইরানকে নিশ্চিহ্ন করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ বলেছে ইরানের সেনাবাহিনী। এক বিবৃতিতে ইরানের জেনারেল স্টাফ জানায়, তেহরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিধ্বংসী ও তীব্র পাল্টা হামলা চালাতে প্রস্তুত।

ইরানের জেনারেল স্টাফ ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার’ অভিযোগ করেছে। তাদের ভাষ্য, ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থার প্রমাণ এসব বক্তব্য।

বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের বারবার হুমকি শক্তির প্রকাশ নয়; বরং তা যুক্তরাষ্ট্রের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে এমন আঘাত হানতে প্রস্তুত বলেও সতর্ক করা হয়, যা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বিধ্বংসী ও অপ্রত্যাশিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।