জামালপুরে স্ত্রী সুজানা আক্তারকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। সোমবার সকালে ঘোষিত এই রায়ে আদালত আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেন এবং তা নিহতের বাবা-মাকে প্রদানের নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষ জানায়, দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচরের মো. আমজলের পুত্র আমিনুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার সুরুজ মিয়ার কন্যা সুজানা আক্তারকে বিয়ে করেন। বিয়ের সময় যৌতুক নেওয়ার পরও তিনি আরও ২০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত অর্থ না পেয়ে ২০২২ সালের ২৪ এপ্রিল স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করলে তিনি গুরুতর আহত হন। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। নিহতের পিতা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলামের উপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।