Web Analytics
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বাংলাদেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের অক্টোবরের স্কোপাসের প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির মোট গবেষণা প্রকাশনা ১৮ হাজার ২৫৫টি। ১৩ হাজার ৮০৭টি প্রকাশনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। ঢাবির প্রকাশনা বুয়েটের চেয়ে ৪ হাজার ৪৪৮টি বেশি।

স্কোপাসের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনা ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ প্রায় ১২ দশমিক ৩৫ শতাংশ। এই তথ্য দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থানকে তুলে ধরে। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণাকর্ম আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত হওয়ার মাধ্যমে এ অর্জন দৃশ্যমান হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই অবস্থান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরলস গবেষণার প্রতিফলন। তিনি জানান, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনী জ্ঞানচর্চা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় কাজ করছে। গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো, গবেষণাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার দৃশ্যমানতা বৃদ্ধির কথাও তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।