Web Analytics
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাত দেড়টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি পোস্টে তিনি ঘটনাস্থলের ভিডিও যুক্ত করেন এবং রাজধানীর ইসিবি চত্বর এলাকায় স্টুডিওটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়েছে। তিনি সালমানকে জনপ্রিয় ইউটিউবার এবং জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেন। প্রায় একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের সালমানের একটি ভিডিও যুক্ত করে তিনি লেখেন, সালমান মুক্তাদিরের পাশে আছেন।

ফেসবুক পোস্টে দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি প্রশ্ন তোলেন, দেশে কোনো সরকার আছে কি না। একই সঙ্গে তিনি পুনরায় দাবি করেন, চাঁদা না দেওয়ার কারণে ইসিবি এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।