Web Analytics
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো জিগফ্রিড রেঙ্গলির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্বনামধন্য সুইস প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রশংসা করেন এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এখন সাহায্য নয়, ব্যাপক বিনিয়োগ চায়। তাঁর মতে, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশ দ্রুত এগিয়ে যেতে পারবে।

রাষ্ট্রপতি সুইজারল্যান্ডের স্থানীয় সরকার ব্যবস্থার প্রশংসা করে বাংলাদেশের এ ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে দেশটির অভিজ্ঞতা ও সহযোগিতা চান। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, কারিগরি শিক্ষা এবং শিক্ষা ও গবেষণায় সহযোগিতা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে সুইস সহযোগিতার প্রশংসা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।