Web Analytics
নিরাপত্তা উদ্বেগ ও চোরাচালান প্রতিরোধের কথা বলে ইরানের সঙ্গে গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথে বাণিজ্য স্থগিত করেছে পাকিস্তান। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এ বিষয়ে স্মারকলিপি জারি করে এবং ৩ অক্টোবরের আগের একটি আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে প্রত্যাহার করে। তবে রিমদান-গাবদ সীমান্ত দিয়ে যাত্রী চলাচল অব্যাহত রয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা শহিদ রিন্দ বলেন, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সিদ্ধান্তটি সাময়িকভাবে নেওয়া হয়েছে। সমস্যা সমাধানে দুই দেশের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং শিগগির সীমান্ত খোলার আশা তিনি প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বন্ধকে সাময়িক উল্লেখ করে কারিগরি সমস্যার কথা বলেন।

কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন আমদানি-রপ্তানি আদেশ না দিতে বলেছে। এলপিজি, চাল, তাজা ফল ও নিত্যপণ্যবাহী শত শত ট্রাক দুই পাশে আটকা পড়েছে। গাবদ-রিমদান দিয়ে প্রতিদিন প্রায় চার হাজার টন এলপিজি আমদানি হতো; বন্ধ থাকায় করাচিসহ বিভিন্ন এলাকায় সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।