জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। ৩৭টি দেশের কয়েক শ দলকে পেছনে ফেলে তারা এ সাফল্য অর্জন করে। গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আন্তর্জাতিক বিচারকেরা দলটিকে বিজয়ী ঘোষণা করেন। ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণে উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরিই ছিল প্রতিযোগিতার লক্ষ্য।
দলটির নেতৃত্ব দেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। অন্য সদস্যরা হলেন সিনিয়র ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। তারা সবাই ইউজিসি পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগাতে সহযোগিতার কথা বলেছেন।
দলটির তৈরি উন্মুক্ত উৎসের এআই প্ল্যাটফর্ম ‘ক্লজচেইন’ সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে বিশ্লেষণ করে। এটি ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে পারে এবং ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা প্রক্রিয়াজাত করেছে। নয়টি স্বয়ংক্রিয় যাচাইয়ের যেকোনো একটিতে ব্যর্থ হলে তথ্য বাদ যায়। ইউএনএসকাপের সংশ্লিষ্ট বিভাগ প্ল্যাটফর্মটিকে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে উন্নয়নে আগ্রহ দেখিয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।