Web Analytics
দেশে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত বিস্তারের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬ উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি উত্থাপন করেন। পরে পরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য এটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিল অনুযায়ী, অগ্রাধিকারভিত্তিতে উপযুক্ত স্থানে ওপেক্স বা অপারেশনাল এক্সপেন্ডিচার মডেলে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। নিজস্ব তহবিল বা নিয়মিত আয় থাকা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার মডেলেও ব্যবস্থা স্থাপন করতে পারবে। স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে।

ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা রাখা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য ই-জিবি ব্যবহার বাধ্যতামূলক নয়। বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরির শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড। বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান আগের অধ্যাদেশে আপত্তি জানান; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর সাংবিধানিক বৈধতা তুলে ধরেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।