Web Analytics
ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক সূচনা করেছে ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে মিসরের বিপক্ষে জয়সূচক গোল করা ১৯ বছর বয়সি ফরোয়ার্ড এন্দ্রিককে পুরো সময় বেঞ্চে রাখায় কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষুব্ধ সমর্থকরা। তবে এই সময়ে তরুণ তারকার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও, যিনি বলেছেন এন্দ্রিকের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই এবং সে অবশ্যই সুযোগ পাবে।

‘রেসেনহা দা কোপা’ অনুষ্ঠানে রোনালদো জানান, বর্তমানে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়া ভালো ফর্মে থাকায় এন্দ্রিক তৃতীয় বিকল্প হিসেবে আছেন। মরক্কো ম্যাচে ব্রুনো গিমারাইসের অনাকাঙ্ক্ষিত চোটের কারণে কৌশল পরিবর্তন করতে না হলে আনচেলত্তি হয়তো এন্দ্রিককে মাঠে নামাতেন।

গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হাইতি। রোনালদোর মতে, এই ম্যাচটি শুধু জয়ের জন্য নয়, বরং বড় ব্যবধানে জিতে গোল পার্থক্যে শীর্ষস্থান নিশ্চিত করা ও দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সুযোগ। তিনি সমর্থকদের আতঙ্কিত না হয়ে দলের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।