Web Analytics
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ২৪ ঘণ্টায় জনসাধারণের জন্য আটটি জরুরি সতর্কতা জারি করেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশটির বিভিন্ন এলাকায় এসব সতর্কতা দেওয়া হয়। রিয়াদ, জাজান, নাজরান, খামিস মুশাইত ও সুলাইয়েল ছিল সতর্কতার আওতায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো মূলত আগাম সতর্কবার্তা ও নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল। পরিস্থিতি পর্যালোচনার পর বিপদ কেটে গেছে নিশ্চিত হওয়ায় প্রতিটি সতর্কতা কয়েক মিনিটের মধ্যে প্রত্যাহার করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, রিয়াদমুখী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের দিকে পাঠানো একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।

জাজান, নাজরান ও রিয়াদে দুটি করে সতর্কতা জারি হয়; খামিস মুশাইত ও সুলাইয়েলে একটি করে। হুথিরা আগামী কয়েক ঘণ্টায় সৌদি আকাশসীমাকে রণক্ষেত্র হিসেবে ব্যবহারের হুমকি দিয়ে বন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার সতর্কতা দিয়েছে। জোট হোদেইদা বন্দরে বিমান হামলার কথা জানিয়ে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পাচারের অভিযোগ করেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী বলেছেন, বন্দরটি সচল এবং পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।