Web Analytics
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান সোমবার রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন। তিনি শিশুদের উদ্দেশে বলেন, তারা জাতির ভবিষ্যৎ এবং নিজেদের শিক্ষার মাধ্যমে দেশকে গৌরবান্বিত করবে। তিনি ভূমি ভবন ও পানি ভবনের ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন, শিশুদের সঙ্গে কেক কাটেন এবং ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

ডা. রহমান বলেন, শৈশব জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে শেখা ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদ আশ্রয় নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠনে সহায়ক। তিনি কেয়ারগিভার মা-বোনদের মানবিক ও কঠিন কাজের জন্য কৃতজ্ঞতা জানান।

কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে প্রথম ছয়টি ডে কেয়ার সেন্টার স্থাপন করা হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যের কথা উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।