Web Analytics
ভারতের ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ভবিষ্যতেও তাদের ডিজিটাল প্রচারণা চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিজিৎ আশঙ্কা প্রকাশ করেছেন যে দেশে ফিরলে তিনি আইনগত জটিলতা বা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারেন। তিনি আরও দাবি করেছেন, ভারতে থাকা তার পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন।

অভিজিতের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি রসিকতাপূর্ণ পোস্ট থেকেই এই উদ্যোগের সূচনা হয়। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে জেন-জি প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে মজার ছলে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন। মাত্র এক দিনের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ওয়েবসাইটে নিবন্ধন করেন এবং উদ্যোগটি ‘ককরোচ জনতা পার্টি’ নামে পরিচিতি পায়।

বর্তমানে সংগঠনটির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ২৫ লাখ এবং নিবন্ধিত সদস্য ১০ লাখের বেশি বলে দাবি করা হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) জানিয়েছে, এই উদ্যোগ নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই এবং ভারতের তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।