Web Analytics
বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ সোমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযান শেষে গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে এসেছে। ফেব্রুয়ারিতে সৌদা বে থেকে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহের পর ১২ মার্চ জাহাজটির লন্ড্রি রুমে আগুন লাগে, এতে দুই নাবিক আহত হন এবং অন্তত ১০০টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান অভিযানে ‘ফোর্ড’ ও ‘আব্রাহাম লিংকন’ নামের আরেকটি মার্কিন রণতরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফোর্ডকে সরিয়ে নেওয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যে জানা যায়, সমুদ্রে অবস্থানকালে টয়লেট জটিলতা ও অন্যান্য সমস্যায় নৌসেনাদের মনোবলও কমে যায়। এএফপি সূত্রে বলা হয়, এসব সমস্যা রণতরিটির অভিযানে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।