Web Analytics
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এটি প্রতিশোধমূলক হামলা। সৌদি আরবের রিয়াদ, কাতারের আল-উদেইদ, কুয়েতের আল-সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা এবং বাহরাইনের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল। ফার্স বার্তা সংস্থা জানায়, আবুধাবিতে একজন নিহত হয়েছেন। কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আর বাহরাইন জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের একটি কেন্দ্রে হামলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণের কথা বলেছে। বাহরাইন জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে যেতে নির্দেশ দিয়েছে। কাতার জানিয়েছে, তারা দুটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, আর কুয়েতে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্র সম্প্রতি কাতার ও বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি পরিচালনা করছে, যেখানে হাজার হাজার সেনা ও প্রতিরক্ষা অবকাঠামো রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।