Web Analytics
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) পাঠানো এই নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, দুর্ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ফেরিঘাট ব্যবস্থাপনার অবহেলা ছিল কি না তা নিরপেক্ষ তদন্তে নির্ধারণ করা জরুরি। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুমারখালী–রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়, এতে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নোটিশে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে এবং সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিও জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।