সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং উভয় পক্ষ আলোচনার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুই পক্ষই দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারা পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।