Web Analytics
জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৫ নভেম্বর দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি জানান, ৬ অক্টোবরের ট্রাইব্যুনাল আদেশের পর পলাতক আসামি ধনঞ্জয়কে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও তিনি আদালতে হাজির হননি। এরপর পলাতক আসামির পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ এবং অভিযোগ গঠনের ওপর শুনানির আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে।

২৭ আগস্ট প্রসিকিউশন দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অন্য মামলায় গ্রেপ্তার থাকায় জাহাঙ্গীরকে হাজির করার নির্দেশ দেওয়া হয় এবং পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগে উসকানি, নির্দেশনা ও হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।