Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ১৯ নভেম্বর চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে, তবে বিশ্লেষকদের মতে বড় কোনো চুক্তি বা কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা সীমিত। আলোচ্যসূচি ও বৈঠকের কাঠামোও এখনো চূড়ান্ত হয়নি।

সম্ভাব্য আলোচনায় ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয় আসতে পারে। ট্রাম্প রাশিয়া ও চীনকে নিয়ে নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা শুরু করতে চান। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের অস্ত্রভান্ডার অনেক ছোট হওয়ায় বেইজিং এ ধরনের কাঠামোয় আগ্রহী নয়। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো চুক্তি ঘোষণার প্রত্যাশা ওয়াশিংটনেরও নেই।

ছোট দেশগুলোর আশঙ্কা, ইউক্রেন বা তাইওয়ান নিয়ে সংশ্লিষ্ট পক্ষকে বাদ দিয়ে বড় শক্তিগুলো আলোচনা করতে পারে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন ‘ইয়াল্টা’ সম্মেলনের আশঙ্কা প্রকাশ করেছেন, যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তুলনা নাকচ করেছেন। চীন বৈঠকের মাধ্যমে প্রভাব তুলে ধরার সুযোগ পেলেও এটি এপেকের বহুপক্ষীয় সহযোগিতার বার্তাকে আড়াল করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।