Web Analytics
ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে অস্বীকৃতি জানানোর পর এক মুসলিম কিশোর ও তার মামাকে হামলার অভিযোগ উঠেছে। মাকতুব মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর রাতে চক এলাকার বাদি কালী মন্দির মহল্লায় হিন্দু সম্প্রদায়ের জাগরণ চলাকালে এ ঘটনা ঘটে। সেখানে রাতভর ভজন ও আরতি পরিবেশন করছিলেন স্থানীয়রা।

আহত মোহাম্মদ সুফিয়ান জানান, তার ১২ বছর বয়সী ভাগনে চিনি, চা-পাতা ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে বের হলে কয়েকজন হিন্দু যুবক তাকে থামায়। তারা প্রথমে সিগারেট আনতে বলে এবং পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বলে। সুফিয়ানের অভিযোগ, কিশোরটি অস্বীকৃতি জানালে তাকে চড় মারা হয়, মারধর করা হয় এবং লোহার বালা দিয়ে মাথায় আঘাত করা হয়।

সুফিয়ানের ভাষ্য অনুযায়ী, আহত কিশোরটি বাড়িতে ঢোকার পর হামলাকারীরা বাড়ি ও পাশের একটি মসজিদ লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। তার বোনও পাথরের আঘাতে আহত হন। চক থানার পুলিশ আশু, বিকাশ, আশিস, আনন্দ, মোহিতসহ ২০০ থেকে ৩০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। সুফিয়ানের মাথায় আটটি সেলাই লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।