Web Analytics
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। এর আগে বার্তা সংস্থা এএনআই জানায়, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এই দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। পরে সরকারি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ আরও কয়েকজনের নাম উঠে আসে।

তদন্তে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। ২৩ ডিসেম্বর আদালত তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সিআইডি অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।