Web Analytics
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। নির্বাচন কমিশন (ইসি) বিটিভিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারির এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি জরুরি। বিটিভিতে সকল রাজনৈতিক দলের জন্য সমান প্রচারণার সুযোগ দেওয়া নির্বাচনি পরিবেশ গঠনে সহায়ক হতে পারে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী লিখিত আবেদন পাওয়ার ক্রমানুসারে দলীয় প্রধানদের জন্য প্রচারণার স্লট নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো দল বিটিভিতে প্রচারণার আবেদন করেনি, তাই কমিশন তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারির শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। এবারের নির্বাচনে ৫১টি দল অংশ নিচ্ছে এবং তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।