Web Analytics
মালয়েশিয়ায় নিহত কুমিল্লার তিতাস উপজেলার প্রবাসী রবিউল হাসান রবিনের লাশ আট দিন পর নিজ গ্রাম কালাইগোবিন্দপুরে পৌঁছেছে। বুধবার বিকেলে লাশ আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কফিন খোলার পর দেখা যায় রবিনের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। বাদ আছর জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করার সময় রবিন নিখোঁজ হন। পরদিন নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা ময়লার ড্রাম্পার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমানো রবিন ২ হাজার শ্রমিকের বেতন হিসাবের দায়িত্বে ছিলেন। পরিবারের অভিযোগ, তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দুই বাংলাদেশি সহকর্মী তাকে হত্যা করে।

বুধবার সকালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানে রবিনের লাশ ঢাকায় পৌঁছায় এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।