Web Analytics
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য শনিবার সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সংবর্ধনার আয়োজন করে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ের দুই পর্বের এ অনুষ্ঠানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেন। প্রথম পর্বে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্সেস ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা এবং দ্বিতীয় পর্বে সমাজবিজ্ঞান, কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকরা জানান, অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হয়েছে। নিবন্ধিত নবীনদের কোরআন শরিফ, প্যাড-খাতা, কলম, বিভিন্ন বই, টি-শার্ট এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ফ্রেমে বাঁধানো ছবি উপহার দেওয়া হয়। শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইসহাক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

বক্তারা শিক্ষার পরিবেশ উন্নয়ন, আবাসন সংকট নিরসন এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার ওপর গুরুত্ব দেন। সাদ্দাম বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান এবং অনার্স-মাস্টার্স শেষ হলে হল ছাড়ার দাবি তোলেন। বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির দেশ ও বিশ্বের জন্য যোগ্য তরুণ সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।