Web Analytics
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব, যা উভয় পক্ষের পাশাপাশি বিশ্বের জন্যও উপকারী হতে পারে। সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে সতর্ক করা হয়, আলোচনায় যদি ইসরাইলপন্থি প্রতিনিধিরা উপস্থিত থাকেন, তাহলে কোনো চুক্তি সম্ভব হবে না। আরেফ আরও বলেন, এমন পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষামূলক পদক্ষেপ আগের চেয়ে আরও তীব্রভাবে অব্যাহত থাকবে, যার ফলে বিশ্বকে বড় মূল্য দিতে হতে পারে। আলোচনার আগে তেহরান কঠোর বার্তা দিয়েছে, যা তাদের প্রস্তুতির ইঙ্গিত বহন করে।

ইসলামাবাদের আলোচনাকে জটিল করে তুলেছে ইরানের সম্পদ ও লেবানন যুদ্ধবিরতির ইস্যু। জাতিসংঘ মহাসচিব ইরান ও যুক্তরাষ্ট্রকে গঠনমূলকভাবে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।