Web Analytics
১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ কাউকে ছাড় দেবে না। শনিবার রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গন্তব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ডাকে রাজধানী ঢাকার বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা বীর চট্টলার লালদীঘি ময়দানে সমবেত হয়েছেন। যাত্রাপথে বাধা ও হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের একজন নেতা লংমার্চের ক্ষেত্রে তাদের ছাড় না দেওয়ার কথা বলেছিলেন।

তিনি দাবি করেন, পথ ও মহাসড়কে জনসমুদ্র প্রমাণ করেছে যে জনতার বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ সরকারকেও ছাড় দেবে না। কর্তৃত্ববাদের বিরুদ্ধে নতুন বিপ্লবের ডাক দিয়ে তিনি বলেন, যাঁরা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের পথে হাঁটছেন, তাঁদের সেই পথ থেকে ফিরে আসা উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকেই নতুন বিপ্লবের সূচনা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।