Web Analytics
কমলাপুর রেলওয়ে স্টেশনে আদালতের এক কর্মচারীর ব্যাগ তল্লাশি করতে চাওয়াকে কেন্দ্র করে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর বিচারক শাহিদুল ইসলামের খাসকামরায় এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ১ সেপ্টেম্বর আদালতে এ ঘটনা ঘটে। তিনি ন্যায়বিচার চেয়ে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

মোহাম্মদ আলী ঘটনার আগে আদালত কর্মচারীর হুমকির বিষয় উল্লেখ করে ঢাকা রেলওয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছেন। অভিযোগ অনুযায়ী, ২৯ আগস্ট সন্ধ্যায় শহরতলি রেলওয়ে প্ল্যাটফর্মে পুলিশ যাত্রীদের ব্যাগ তল্লাশি করছিল। এ সময় সাকিব আল হাসান তল্লাশিতে আপত্তি জানিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্চবাচ্য করেন এবং পুলিশের তল্লাশি করার অধিকার নেই বলে মন্তব্য করেন। পরে তিনি নিজেকে আদালত-১০-এর পিয়ন পদমর্যাদার কর্মচারী হিসেবে পরিচয় দেন।

অভিযোগে বলা হয়, বিচারকের সঙ্গে দেখা করতে গিয়ে মোহাম্মদ আলী একা খাসকামরায় প্রবেশ করেন এবং দরজা বন্ধ হওয়ার পর তাকে মারধর করা হয়। তিনি বলেন, সেখানে থাকা একজন ব্যক্তি মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন। তাঁর দাবি, পরে তাকে ওই ব্যক্তির সঙ্গে হাত মেলাতে বাধ্য করা হয়। অভিযোগের বিষয়ে বিচারক শাহিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।