Web Analytics
যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে বাবার লাশ ঘরে রেখে সম্পত্তি নিয়ে দুই ভাই ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের এ ঘটনায় দুই ভাই ও তাঁদের দুই স্ত্রী আহত হন। আহত চারজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, সন্ন্যাসগাছা গ্রামের ৭৫ বছর বয়সী আব্দুল খালেক সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর দাফনের আগে রেখে যাওয়া জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলে মাহবুবুর রহমান, ৫২, ও আছাবুর, ৪৫, বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দা ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়।

এলাকাবাসী ও স্বজনেরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে পরিস্থিতি শান্ত হয়। পরে মহল্লাবাসীর সহযোগিতায় খালেকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।