Web Analytics
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ। সুইজারল্যান্ডভিত্তিক আইএফআরসি বৃহস্পতিবার এ আবেদন জানায়। আগামী দুই বছরে এই অর্থ প্রথমে জরুরি দুর্যোগ মোকাবিলা এবং পরে মধ্য ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও পুনরুদ্ধারে ব্যবহার করা হবে।

তাৎক্ষণিক জীবনরক্ষাকারী কার্যক্রমের জন্য আইএফআরসি আগে ১০ লাখ সুইস ফ্রাঁ ছাড় করেছে। মহাসচিব জগন চাপাগাঁই বলেন, দুর্যোগের ভয়াবহতার চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং পুরো গ্রাম পানির স্রোতে ভেসে যাওয়ার তথ্য জানা গেছে। তাঁর মতে, আগামী কয়েক ঘণ্টা ও দিনে মানুষের প্রয়োজন আরও বাড়বে। ঘরবাড়ি ও জীবিকার উৎস হারানো মানুষদের নতুন করে জীবন গড়তে দীর্ঘমেয়াদি সহায়তা লাগবে।

গত বুধবার বরফশীতল পানি ও কাদার প্রবল স্রোত সুনামির ঢেউয়ের মতো আঘাত হানে, জনপদ তলিয়ে যায় এবং ঘরবাড়ি, সেতু ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক হিসাবে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুর্গম এলাকা ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ত্রাণ পৌঁছানো কঠিন করছে। নেপাল রেড ক্রস দলগুলো খাবার, পানি, ত্রিপল, কম্বল ও চিকিৎসাসামগ্রী বিতরণ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।