Web Analytics
হরমুজ প্রণালিতে চারটি সুপারট্যাংকারের ঘটনায় বিবৃতি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী। আইআরজিসি জানিয়েছে, দিনের শেষ ভাগে ইরানি কর্তৃপক্ষের অনুমতি না থাকা একটি পথ দিয়ে চলার সময় দুটি সুপারট্যাংকার মাইনে আঘাত পায়। ওই দুটি ট্যাংকারের প্রতিটিতে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল ছিল।

দিনের শুরুতে একই ধরনের ঘটনায় আরও দুটি ট্যাংকার জড়িত ছিল বলে জানানো হয়েছে। এর মধ্যে একটি প্রণালির দক্ষিণ দিকের এমন একটি পথে মাইনে আঘাত পায়, যেটিকে ইরান অননুমোদিত পথ হিসেবে বিবেচনা করে। ইরান বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে যেকোনো জাহাজ বা ট্যাংকারকে আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে।

তেহরান বলছে, প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা জরুরি। এসব ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শক্ত বার্তা দিতে চাইছে ইরান যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও তা ছাড়ার কোনো পরিকল্পনা নেই। ইরান যুক্তরাষ্ট্রের প্রণালি উন্মুক্ত থাকা ও আইআরজিসি নৌ উপস্থিতি না থাকার দাবিও চ্যালেঞ্জ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।