Web Analytics
আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনবিষয়ক ইউজিসির মতবিনিময় সভায় এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, এবারের গ্রীষ্মে বিদ্যুৎ নিয়ে মানুষের ভোগান্তির পুনরাবৃত্তি ঠেকাতে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। সৌরবিদ্যুৎ সম্প্রসারণে দুই মাসের মধ্যে নীতিমালা করা হয়েছে, যা অংশীজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনে সংশোধন করা যাবে। রুফটপ সোলারকে সহজ ও কার্যকর সমাধান হিসেবে দেখা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজন, আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত হবে; কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।

ইউজিসি এ বিষয়ে জরিপ করেছে এবং সম্ভাব্যতা যাচাইয়ে বিশেষ দল গঠন করেছে। পরিচালন ব্যয় কমাতে ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব দেওয়া হয়েছে; যবিপ্রবিতে ত্রিপক্ষীয় চুক্তির উদ্যোগের কথাও জানানো হয়। ৩ ও ৪ নভেম্বর ঢাকায় বাংলাদেশ সোলার এক্সপো হবে এবং উপাচার্যদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।