হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার সকালে বিষয়টি জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছিলেন।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে ০৫৮২ ফ্লাইটের রানওয়েতে কর্মীদের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। ঘটনায় দুই বিমানকর্মীকে আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দারা কারা জড়িত, স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা খতিয়ে দেখছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।