Web Analytics
ভারতে ক্রমবর্ধমান জনঅসন্তোষ ও তরুণদের নেতৃত্বে বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল নতুন প্রশ্নের মুখে পড়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ককে কেন্দ্র করে আন্দোলন জোরালো হয়েছে। আন্দোলনকারীরা ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করেছেন। তবে নির্বাচন কর্তৃপক্ষ অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আন্তর্জাতিক অঙ্গনে মোদি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনপ্রিয় নির্বাচিত নেতা এবং শান্তি-স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরেছেন। কিন্তু দেশের ভেতরে তাঁর সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ দীর্ঘদিনের। সমালোচকদের মতে, রাজনৈতিক সহযোগীরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারব্যবস্থার প্রভাব ব্যবহার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করেছেন; এতে বিরোধীরা দুর্বল হয়েছে, স্বাধীন গণমাধ্যমের পরিসর সংকুচিত হয়েছে এবং আন্দোলনকর্মীরা কারাবন্দি হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নয়াদিল্লির সাম্প্রতিক বিক্ষোভকে ঘিরে সহিংসতার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারের কঠোর শাসনপদ্ধতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজধানীতে কঠোর নিরাপত্তা ও বিক্ষোভকারীদের আটক করার ঘটনায় বিরোধী দল এবং আন্দোলনকারীরা নাগরিকদের প্রতিবাদের অধিকার সংকুচিত হওয়ার অভিযোগ তুলেছেন। বিশ্লেষকদের মতে, শুধু কঠোর প্রশাসনিক পদক্ষেপ নয়, জনঅসন্তোষের কারণগুলো সমাধানের প্রয়োজনও সরকারের সামনে এসেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।