বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক সেচব্যবস্থা ‘সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম’ চালু হয়েছে নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু খামারে। অস্ট্রিয়ার কারিগরি সহায়তা ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পানাসি প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়িত হয়। পরীক্ষামূলক সেচ শেষে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে খামার কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি হস্তান্তর করা হয়। পাইপের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে বৃষ্টির মতো সেচ দেওয়ার এই পদ্ধতি দেশে প্রথমবারের মতো চালু হলো।
পাবনা-নাটোর-সিরাজগঞ্জ অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় তিন কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকায় দুটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হয়। অস্ট্রিয়ার বায়ার কোম্পানির সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং কাজটি সম্পন্ন করে। চীন ও ভিয়েতনামের দুই বিশেষজ্ঞ প্রযুক্তিগত তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দেন। একসঙ্গে ১২৫ একর জমিতে সেচ দেওয়ার সক্ষমতা সম্পন্ন এই প্রযুক্তি কম সময় ও কম পানি ব্যবহার করে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
বিএডিসি ও স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, এই পদ্ধতিতে উঁচুনিচু জমিতেও সমানভাবে পানি সরবরাহ সম্ভব হবে এবং পতিত জমি চাষযোগ্য জমিতে রূপান্তরিত হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।