Web Analytics
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার জেওয়ার এলাকায় একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার ৩৫ জন যাত্রী নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাওয়ার সময় যমুনা এক্সপ্রেসওয়ের দয়ানটপুর গ্রামের কাছে মধ্যরাতে শীতাতপনিয়ন্ত্রিত বাসটিতে আগুন লাগে। অনেকে আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে বিপদের বিষয়টি বুঝতে তাদের কিছুটা সময় লাগে। এক যাত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, একজন বাসে আগুন লাগার কথা বলার পর যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বাস থেকে বের হওয়া সহজ ছিল না বলে তিনি জানান।

আগুনের বিষয়টি স্পষ্ট হওয়ার পর বাসের ভেতরে হইচই শুরু হয় এবং কয়েকজন যাত্রী কাচের জানালা ভেঙে বাইরে লাফ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছায়। বাসের ভেতরে কোনো যাত্রী এখনও আটকা আছেন কি না, তা তখনও স্পষ্ট ছিল না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।