যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে মরিয়া হয়ে চেষ্টা করছে। পেনসিলভানিয়ায় এক সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে যেতে পারে। ট্রাম্প বলেন, ইরানের বিষয়ে সবকিছু ভালোভাবে এগোচ্ছে, তবে এতে ইরান খুশি নয়। তিনি দাবি করেন, ইরানের নেতারা সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় বসতে চান।
ট্রাম্প আরও বলেন, ইরান দ্রুত সমঝোতা করতে চায় এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপ তাদের ভালো লাগছে না। তিনি উল্লেখ করেন, দেখা যাক যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছাতে পারে কি না, নাকি বিষয়টি এখানেই শেষ হবে। প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে উৎপাদন ত্বরান্বিত করার ওপরও জোর দেন।
পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের জন্য একটি সমঝোতা স্মারক সই হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।