Web Analytics
জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইন্টারনেট ধীর করার বিষয়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কথোপকথনের একটি কল রেকর্ড উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্কে রেকর্ডটি উপস্থাপিত হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলাকালে বিষয়টি জানানো হয়। প্যানেলের অন্য সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি রয়েছেন।

প্রকাশিত রেকর্ডে কাদেরকে বলতে শোনা যায়, ‘নেটটা একটু স্লো করে দাও’ এবং পরে ‘ইন্টারনেট’। পলক জবাবে নেত্রীর অনুমতি নেওয়ার কথা বলেন; কাদের তাকে অনুমতি নিয়ে পদক্ষেপ করতে বলেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয় ৪ আগস্ট, ৬ আগস্ট দ্বিতীয় দিনের শুনানি হয় এবং রোববার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।