Web Analytics
ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড দাবি করেছে, শুক্রবার তাদের নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, একটি এফ-১৫ই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে উড়ছিল এবং অন্যটি এ-১০ ওয়ারথগ, যা প্রথম বিমানের ক্রুদের উদ্ধারে অংশ নিয়েছিল।

ইরনার প্রতিবেদনে সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি ঘটনাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘চরম অপমান’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সফলতা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন প্রতিরক্ষা ব্যবস্থার ফল। যুলফাকারি আরও জানান, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক মোতায়েন করা হচ্ছে, যা ইরানকে শিগগিরই আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ দিতে সক্ষম করবে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।