Web Analytics
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আগামী মৌসুমের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে ধরে রেখেছে হোবার্ট হ্যারিকেনস। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ২২ বছর বয়সি রিশাদ আগামী মৌসুমে হোবার্টের হয়ে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে খেলবেন।

অভিষেক মৌসুমেই হোবার্টের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠেন রিশাদ। গত আসরে ১২ ম্যাচে তিনি দলের সর্বোচ্চ ১৫ উইকেট নেন, তার গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি রেট ৭.৮২। আসরে তার সেরা বোলিং ছিল ২৬ রানে তিন উইকেট। এই পারফরম্যান্সের জন্য মৌসুম শেষে তিনি হোবার্ট হ্যারিকেনসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান।

ফ্র্যাঞ্চাইজিটির হাইপারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস রিশাদের হোবার্টে ফেরার আগ্রহ ও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতাকে তাকে ধরে রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, জাম্পা ও রিশাদের ভিন্ন বোলিং বৈচিত্র্য মাঝের ওভারগুলোতে কৌশলগত সুবিধা দেবে। ১৪তম আসরে ড্রাফটে দল পেলেও বিপিএল সূচির কারণে খেলতে পারেননি রিশাদ; ১৫তম আসরে সুযোগ পেয়ে তিনি নিজেকে প্রমাণ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।