Web Analytics
২০২৭ সালের হজযাত্রী পরিবহনে জনপ্রতি ৯৮ হাজার টাকার ভাড়ার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৬ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে ইউএস-বাংলা জানিয়েছে, সরকারের অনুমোদন পেলে তারা হজ ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, প্রস্তাবটি হজের বিমান ভাড়া কমানোর আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবে। ইউএস-বাংলা তাদের চিঠিতে জানিয়েছে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেন স্বল্প ব্যয়ে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই তারা এই প্রস্তাব দিয়েছে। বর্তমানে বিমানের পাশাপাশি সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করে থাকে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, প্রস্তাবটি সভায় আলোচনায় আসবে। মঙ্গলবারই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করার বৈঠক হওয়ার কথা এবং বিকেলে ধর্মমন্ত্রী প্যাকেজ ঘোষণা করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।