Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতে অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন। নারী নির্যাতন ও ধর্ষণের বিচার সরকারে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন করা হয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষয়ক্ষতি দ্রুত যাচাই করতে কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।