Web Analytics
ক্যারিবীয় দেশ হাইতিতে ভয়াবহ গ্যাং হামলায় অন্তত ৭০ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত আর্টিবোনিত অঞ্চলের পেতিত-রিভিয়ের এলাকায় এই হামলা ঘটে। সংস্থাটির হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা সরকার ঘোষিত ১৬ জনের তুলনায় অনেক বেশি। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামগুলোতে গ্যাং সদস্যরা বাড়িঘরে আগুন ধরিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

মানবাধিকার সংস্থা ডিফেনসুর প্লাস জানিয়েছে, এই সহিংসতায় প্রায় ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতার কারণে এর আগেই দুই হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে বলে ধারণা করছে। ডিফেনসুর প্লাস ও কালেক্টিভ টু সেভ দ্য আর্টিবোনিত যৌথ বিবৃতিতে বলেছে, নিরাপত্তাহীনতা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অঞ্চলটি ছেড়ে দেওয়ায় কর্তৃপক্ষের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও বার্তায় গ্যাং নেতা লাকসন এলান দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।